Friday, April 3, 2026

সেপ্টেম্বর থেকেই ভারতে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন শুরু করবে সেরাম ইনস্টিটিউট

Date:

Share post:

এবার ভারতেই(India) তৈরি হবে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি(Sputnik v)। মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন রাশিয়ার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট। সম্প্রতি সেরাম ইনস্টিটিউটকে(Seram institute) টিকা তৈরি ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার। রাশিয়া(Russia) থেকে ইতিমধ্যেই টিকা প্রস্তুতের সমস্ত রকম যন্ত্রপাতি হাতে পেয়েছে ওই সংস্থা। আগামী সেপ্টেম্বর মাস থেকেই ভারতের মাটিতে পুরোদমে প্রস্তুত হয়ে যাবে স্পুটনিক ভি টাকা তৈরীর কাজ।

আরও পড়ুন:‘তৃতীয় ঢেউ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত’, বৈঠকে বলেন প্রধানমন্ত্রী

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তরফে জানানো হয়েছে, বছরে ৩০০ মিলিয়ন করোনা টিকা ভারতে উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সেরাম ইনস্টিটিউটের কর্নধার আদর পুনাওয়ালা জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই রাশিয়ার করোনা টিকার প্রথম ব্যাচ আসবে। সেপ্টেম্বরের মধ্যে ১৬ থেকে ১৮ কোটি টাকার করোনা টিকা পেয়ে যাবে দেশ। উল্লেখ্য, ভারতের মাটিতে টিকা তৈরীর জন্য বহু আগেই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল সেরাম ইনস্টিটিউট। কেন্দ্রের অনুমোদন মেলার পর এবার পুরোদমে দেশে স্পুটনিক ভি টিকা তৈরীর কাজে লেগে পড়ল আদর পুনাওয়ালার সংস্থা।

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...