Wednesday, June 3, 2026

ফের দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের কনভয়, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

Date:

Share post:

ফের দুর্ঘটনার কবলে বীরভূম (Birbhum) তৃণমূল জেলা সভাপতি (TMC District President) অনুব্রত মন্ডলের (Anubrata Mondal) কনভয় (Convoy)। দুর্ঘটনার কবলে পড়ে মহিলা নিরাপত্তারক্ষীদের কনভয়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোনাঝুরির শান্তিনিকেতনের কাছে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জন মহিলা নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জন চিকিৎসাধীন। যদিও অনুব্রত মণ্ডলের কোনও বিপদ হয়নি বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলকোটে খুন হওয়া তৃণমূলের লাকুড়িয়া অঞ্চল সভাপতি অসীম দাসের পরিবারের সঙ্গে দেখা করে ফিরছিলেন বীরভূম জেলা সভাপতি। তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার পর মহিলা নিরাপত্তারক্ষীদের কনভয় সিউড়ির দিকে যাওয়ার পথেই এমন দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে অনুব্রত অনুব্রত মন্ডলের কনভয় দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবার ময়ূরেশ্বরের কাছে একটি রাজনৈতিক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বীরভূম জেলা সভাপতি। সেক্ষেত্রেও অনুব্রত ও তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন- অভিনব! ৫০০০ ইউনিট রক্ত দিচ্ছে উত্তর কলকাতা যুব তৃণমূল

 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...