Saturday, June 20, 2026

বুনিয়াদি স্কুল থেকে BCA! এবার উদয়নের নিশানায় নিশীথ

Date:

Share post:

শিক্ষাগত যোগ্যতা নিয়ে তৃণমূল (Tmc) নেতা পার্থপ্রতিম রায়ের (Parthapratim Ray) পরে এবার উদয়ন গুহর (Udayan Guha) নিশানায় বিজেপি (Bjp) সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। মঙ্গলবার, ফেসবুক পোস্টে (Facebook Post) নিশীথের লোকসভা প্রোফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করে কটাক্ষ করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। স্ক্রিনশটে দেখা যাচ্ছে, “Bachelors of Computer Aplications (BCA), Educated at Balakura Junior Basic School”।
এর পাশাপাশি বালাকুড়া নিম্ন বুনিয়াদি স্কুলের একটি ছবিও পোস্ট করেন তৃণমূল নেতা। সেখানে লেখেন, “এই সেই বিখ্যাত B-school, যেখান থেকে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাধ্যমিক পাশের পর বিসিএ (Bca) করেছেন”।

আরও পড়ুন-“দিদি ও দিদি”-র জবাবে এবার “মোদি ও মোদি” স্লোগান, ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

মোদির নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন বাংলার চার সাংসদ। নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। কিন্তু শপথ নিয়েই বিতর্কে নিশীথ। দু’জায়গায় শিক্ষাগত যোগ্যতা দু’রকম লেখা। তা নিয়েই তোপ দেগেছে তৃণমূল। বিতর্ক শুরু হয়েছিল শপথ নেওয়ার পরের দিনই। আর এবার সেই বিতর্কে ঘি ঢাললেন উদয়ন গুহ। নিম্ন বুনিয়াদি স্কুল থেকে BCA পাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক? খোঁচা দিলেন প্রাক্তন বিধায়ক।

 

Related articles

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...