Saturday, April 4, 2026

ঈদের কারণে বাংলাদেশে চলা কঠোর বিধিনিষেধ শিথিল

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা

আগামী বুধবার, ২১ জুলাই পবিত্র ঈদ। এই কারণে বাংলাদেশে চলা কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। বুধবার রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। তবে বিধিনিষেধ শিথিল করা হলেও মাস্ক পড়তে হবে। করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে বলেও জানানো হয়েছে।

এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ সরকার । জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে সব বিধিনিষেধ আছে তা ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। অর্থাৎ , এই সময়ে সব দোকান বাজার হাট খোলা থাকবে, চলবে গণপরিবহন। তবে ঈদের পরেই করোনা নিয়ন্ত্রণে ফের জারি করা হবে কঠোর বিধিনিষেধ। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে। সেই সময় সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহণ সহ সব যানবাহন এবং শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে। এর পাশাপাশি সব ধরনের শিল্পকারখানাও বন্ধ থাকবে।
ঈদের সময়ে ‘কোরবানির’ হাটও বসবে।করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে গত ১ জুলাই কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল । প্রথমে সাত দিনের জন্য তা জারি করা হলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণ, গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ-এর জীবিকার কথা চিন্তা করে এবং সামনেই ঈদের আগে এই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...