Saturday, April 11, 2026

বিয়ের মরশুমের মাঝেই কলকাতায় ফের বাড়ল সোনার দাম

Date:

Share post:

জ্বালানি গ্যাস-তেলের দামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দামও। চলছে বিয়ের মরশুম। এর মধ্যে সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের। ২৪, ২২ ও হলমার্কযুক্ত ২২ ক্যারট সোনার দাম বেড়েছে। পাশাপাশি কমেছে রুপোর দাম।

কলকাতায় মঙ্গলবার ২৪ ক্যারট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৪ হাজার ৬৮৫ টাকা। আজ, বুধবার গ্রাম প্রতি ১৫ টাকা বেড়ে দাম হয়েছে ৪ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ১৫০ টাকা বেড়ে এখনও নতুন দাম ৪৮ হাজার ৮০০ টাকা।

২২ ক্যারট সোনায় প্রতি গ্রামে দাম হয়েছে ৪ হাজার ৬৩০ টাকা। গতকাল প্রতি গ্রামে দাম ছিল ৪হাজার ৬১৫ টাকা। গতকাল ২২ ক্যারট হলমার্কযুক্ত সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৬ হাজার ১৫০ টাকা। আজদাম ৪৬ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন-রাজভবনে প্রায় দেড় ঘণ্টা আলোচনা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর, কী কথা দুজনের?

গতকাল হলমার্কযুক্ত ২২ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম ছিল ৪ হাজার ৬৮৫ টাকা। ১৫ টাকা বেড়ে আজ দাম হয়েছে ৪ হাজার ৭০০টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম হয়েছে ৪৭ হাজার টাকা।

তবে সোনার দাম বাড়লেও, বাড়েনি রুপোর দাম। মঙ্গলবার কেজি প্রতি রুপোর দাম ছিল ৬৯ হাজার ৬০০ টাকা। বুধবার প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৬৯ হাজার ৫০০ টাকা। অর্থাৎ কালকের তুলনায় আজ দাম কমেছে। প্রতি কেজিতে ১০০ টাকা কমেছে দাম রুপোর দাম।

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...