Sunday, May 17, 2026

করন জোহরের ছবিতে টোটা, ‘শ্রীময়ী ‘থেকে সরছেন ‘রোহিত’

Date:

Share post:

লকডাউন (lockdown) পর্ব মিটলেই কেরিয়ারের (career in Bollywood) এক নতুন পর্বে পা রাখতে চলেছেন বাংলার অভিনেতা টোটা রায়চৌধুরি (Bengali actor tota Roy Chowdhury)। বলিউডি পরিচালক ও প্রযোজক করণ জোহরের (Karan Johar) ছবিতে কাজ করতে চলেছেন টোটা। কিছুদিন আগে পর্যন্ত ফিসফাস ছিল । কিন্তু এখন গোটা ব্যাপারটিতে চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে। তাই করণের ছবিতে অভিনয়ের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন টোটা । অভিনেতা বললেন, “আমি এ বিষয়ে এখন কিছুই বলতে পারব না। কনট্র্যাক্ট সাইন হয়ে গিয়েছে। এখন আর কোনও কথা বলা যাবে না।”

যদিও টোটা যে এই প্রথম বলিউডে কাজ করছেন তা নয়। এর আগে মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar), প্রদীপ সরকার (Pradeep Sarkar), সুজয় ঘোষের (Sujoy Ghosh) সঙ্গেও তিনি কাজ করেছেন। তবে করণ জোহরের সঙ্গে কাজ এই প্রথম। ছবির নাম ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। পাঁচ বছর পর আবার পরিচালনায় ফিরছেন করণ। ফলে এটিকে করনের কাম ব্যাক ছবি বলাই যায় । সেই সঙ্গে দীর্ঘ কয়েক বছর পর আবার ছবির দুনিয়ার ফিরছেন অভিনেত্রী জয়া বচ্চন (come back movie of Jaya Bachchan)। এই ছবিতে জয়া বচ্চন এবং টোটা রায়চৌধুরি ছাড়াও থাকছেন বলিউডের স্টার কাপল রণবীর কাপুর(Ranveer Kapoor) এবং আলিয়া ভাট(Alia Bhatt)। করন জোহরের ধর্মা প্রোডাকশন সূত্রে জানা গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস দুয়েকের মধ্যেই এই ছবির জন্য শুটিং শুরু হবে। সম্ভবত প্রথম দিন থেকেই শুটিংয়ে থাকবে টোটা। তাই জনপ্রিয় মেগা সিরিয়াল শ্রীময়ী থেকে সরে যাচ্ছে রোহিত সেন ‘ চরিত্রটি করবেন টোটা। সে কারণেই নাকি ‘শ্রীময়ী’ ধারাবাহিক থেকেও সরে যেতে হচ্ছে তাঁকে।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...