Tuesday, June 23, 2026

মোহনবাগান রত্ন শিবাজি ব্যানার্জি, এবারও ভার্চুয়ালি পালিত হবে ২৯ জুলাই

Date:

Share post:

ইতিহাস কে সাক্ষী রেখে ঐতিহ্য মেনে এবারও শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাব (Mohunbagan Club) পালন করবে ঐতিহাসিক ২৯ জুলাই। যা সবুজ-মেরুন জনতার কাছে মোহনবাগান দিবস (Mohunbagan Day) হিসাবেই পরিচিত। তবে করোনা মহামারী (Corona Pendamic) আবহে গত বছরের মতো এবারও ২৯ জুলাই (29th July) পালিত হবে ভার্চুয়ালি। আজ, বুধবার ক্লাবের পরিচালন সমিতির ভার্চুয়ালি বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠক থেকেই সর্বসম্মতিক্রমে মোহনবাগান ক্লাবের অন্যতম সহ-সভাপতি মনোনীত হলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Milay Ghatak)।

এবছর “মোহনবাগান রত্ন” (Mohunbagan Ratna) হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রবাদপ্রতিম ফুটবলার শিবাজি ব্যানার্জি (Shivaji Banerjee)। তাঁকে মরণোত্তর এই সম্মান দেবে মোহনবাগান।

২০২০-২১ মরশুমে ক্লাবের সেরা ফুটবলার হিসেবে বেছে নেওয়া হয়েছে রয় কৃষ্ণাকে। ISL-এ দুরন্ত পারফরম্যান্সের জন্য তাঁকে এই সম্মান দিচ্ছে মোহনবাগান।

২০২০-২১ ক্লাবের বেস্ট ক্রিকেটার হিসেবে সম্মান পাচ্ছেন অভিমুন্য ঈশ্বরণ।

বেস্ট অ্যাথলিট-এর সম্মান তুলে দেওয়া হবে বিদিশা কুন্ডুকে। ১০০মিটার হার্ডলস ও হাইজাম্প-এ ন্যাশনাল চ্যাম্পিয়নের মুকুট মাথায় উঠার জন্য বিদিশাকে এই সম্মানে ভূষিত করবে মোহনবাগান।

আরও পড়ুন- রাজভবনে প্রায় দেড় ঘণ্টা আলোচনা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর, কী কথা দুজনের?

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...