Tuesday, February 24, 2026

বদল নয়, লোকসভায় বিরোধী দলনেতার গুরুদায়িত্ব সামলাবেন অধীরই

Date:

Share post:

গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছিলেন অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। আসল ও বাদল অধিবেশনে সংসদের বিরোধী দলনেতা হিসেবে তিনি থাকছেন নাকি অন্য কেউ তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার কংগ্রেস(Congress) সূত্রে জানা গেল, কোনও বদল নয়, আসন্ন বাদল অধিবেশনে লোকসভায় বিরোধী দলনেতার(opposition leader) ব্যাটন থাকছে অধীরের হাতেই।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে তৃণমূলের সঙ্গে সেতুবন্ধ তৈরি করতে মমতার ঘোর সমালোচক অধীরকে সরানোর দাবি উঠেছিল। পাশাপাশি দলের বিক্ষুব্ধ নেতাদের থামাতেই অধীরকে সরানোর বিষয়ে আলোচনা শুরু করেছিল জাতীয় কংগ্রেস। তবে বিক্ষুব্ধ নেতাদের থামানোর জন্য অধীরের মত একজন নেতাকে সরানো কখনই উচিত নয়, এমনটাই জানিয়েছে দলের বড় অংশ। যার ফলে অধীরেই আস্থা রেখেছেন সোনিয়া গান্ধী। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে অধীরকে সরানোর কোনওরকম সম্ভাবনা নেই। এদিক থেকে অবশ্য সোনিয়া গান্ধীর সঙ্গে অধীরের সুসম্পর্ক সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: DA বাড়াল কেন্দ্র, সরকারি কর্মীদের খাতে ঢুকবে ২৮%; স্বস্তির হাওয়া

অন্যদিকে, আরো একটি বিষয় নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। গত মঙ্গলবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন। অনুমান করা হচ্ছিল, যেহেতু পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রশান্ত কিশোরকে নিজের উপদেষ্টা পদে নিয়োগ করেছেন। ফলে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাবকে সামলাতে রাহুলের সঙ্গে আলোচনা করেছেন পিকে। যদিও কংগ্রেস সে দাবি উড়িয়ে দিয়েছে। এহেন পরিস্থিতিতে জল্পনা চলছে হয়ত ২০২৪ এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিজেপি বিরোধী জোট গঠনের বিষয়ে আলোচনা হতে পারে পিকে ও রাহুল গান্ধীর।

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...