Sunday, June 14, 2026

মঙ্গলকোটে তৃণমূল নেতাকে সুপারি কিলার দিয়ে খুন! তদন্তে সিট গঠন

Date:

Share post:

মঙ্গলকোটে তৃণমূল (Tmc) নেতা খুনের তদন্তে সিট (Sit) গঠন করল জেলা পুলিশ। সোমবার রাতে, বাইকে চড়ে ফেরার সময় গুলি করে খুন করা হয় তৃণমূলের লাকুড়িয়া অঞ্চল সভাপতি অসীম দাসকে (Ashim Das)। সুপারি কিলার দিয়ে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যে খুনের তদন্তে সিট গঠন করেছে জেলা পুলিশ। দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস (Druba Das), এসডিপিও কৌশিক বসাক (Kaushik Basak)। থাকছেন মঙ্গলকোট থানার বর্তমান ও দুই প্রাক্তন আইসি।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যেভাবে চলন্ত বাইক থেকে গুলি করে খুন করা হয়েছে অসীম দাসকে তাতে সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

অসীম দাসের পরিবারের অভিযোগ, এই প্রথম নয়, আগেও একাধিকবার তাঁকে টার্গেট করা হয়েছিল। অসীম দাসের মামা সুবোধ মিত্র (Subadh Mitra) আগেই জানিয়েছেন, আগে ২ বার প্রাণে মারার চেষ্টা হয় তাঁকে। 2017 থেকে এই চেষ্টা হয়ে আসছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি (Bjp) আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...