Friday, February 20, 2026

নির্বিঘ্নে চলুক সংসদ, বাদল অধিবেশনের আগের দিনই সর্বদল বৈঠক ডাকলেন স্পিকার

Date:

Share post:

লোকসভা ( parliament of India) এবং রাজ্যসভা (rajyosabha) সংসদের এই দুই কক্ষেই বাদল অধিবেশন চলুক নির্বিঘ্নে। এমনটাই চায় কেন্দ্রের শাসক দল বিজেপি। তাই বাদল অধিবেশন শুরুর আগের দিনই সর্বদল বৈঠকের ডাক দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সর্বদল বৈঠকটি হবে তার আগের দিন অর্থাৎ ১৮ জুলাই। আবার, ওই একই দিনে সংসদীয় বিষয়ক মন্ত্রকের তরফেও একটি সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেই বৈঠকেও সকলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে দুটি বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এখবর জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন আগামী ১৮ জুলাই সকাল ১১টা নাগাদ ওই বৈঠকটি হবে। একই দিনে সংসদের এনডিএ নেতারাও একটি বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

এদিকে আসন্ন বাদল অধিবেশনে করোনার টিকাকরণের ব্যর্থতা, পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি , কৃষি বিল, বিলগ্নিকরণ থেকে শুরু করে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা ইত্যাদিএকাধিক বিষয়ে কেন্দ্রকে প্রবলভাবে আক্রমণ করতে পারে বিরোধীরা। তাই অধিবেশনের প্রস্তুতি নিতে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে বৈঠক করেন ২৯ জন কেন্দ্রীয় মন্ত্রী ও নেতা। বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দর যাদব, মুখতার আব্বাস নকভি, প্রহ্লাদ যোশী প্রমুখ। বাদল অধিবেশনে বিরোধীদের মোকাবিলা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির আর্থিক, কর্ম ও স্বাস্থ্য পূর্বাভাস

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...

‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

এই প্রথমবার আইসিএআর-সিআইএফআরআই বা সিফরি প্রধান নদীগুলির বার্ষিক মাছ ধরার পরিমাণ নির্ধারণ করেছে। মহানদীতে এই পরিমাণ মোট ১৫,১৩৪...

কাটল জট, নিয়োগপত্র পেলেন রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করল। সুপ্রিম কোর্টের...