Saturday, April 4, 2026

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে পয়েন্ট ব্যবস্থায় ব্যাপক বদল আনল আইসিসি

Date:

Share post:

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ( 2nd world test championship )শুরু হওয়ার আগে পয়েন্ট ব্যবস্থায় ব্যাপক বদল আনল আইসিসি( icc)। এ বার থেকে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও দল জিতলেই পাবে ১২ পয়েন্ট। এমনটাই জানান হল আইসিসির পক্ষ থেকে।

ইংল্যান্ডের মাটিতেই এ বার শুরু হচ্ছে দ্বিতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগস্টে শুরুতেই হবে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজ। গত বার পয়েন্টের বণ্টন নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার হ‍্যেড কোচ রবি শাস্ত্রীও। এবার সেই নিয়মেরই বদল আনছে আইসিসি।

এদিন আইসিসি এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, “পয়েন্ট সিস্টেম নিয়ে কিছু প্রশ্ন ছিলই। দুই কিংবা পাঁচ টেস্টের সিরিজ জিতলে ১২০ পয়েন্ট পাওয়া যেত। সেটা এ বার পাল্টে গেল। ম্যাচ জিতলে মিলবে ১২ পয়েন্ট। টিমের স্থান নির্ভর করবে প্রাপ্ত পয়েন্টের উপর। গত বছর করোনা পরিস্থিতির জন্য পয়েন্ট বন্টনে বদল আনা হয়েছিল। তবে এ বার দ্বিতীয় সংস্করণ শুরু হওয়ার আগে সব টেস্ট খেলিয়ে দেশের সঙ্গে কথা বলে নতুন পয়েন্ট ব্যবস্থায় বদল আনা হল।”

একইসঙ্গে সিরিজের পয়েন্ট বণ্টনেও বদল আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পাঁচ টেস্টের সিরিজে মোট পয়েন্ট ৬০। প্রতি ম্যাচে জিতলে ১২ পয়েন্ট পাবে জয়ী দল। চার টেস্টের সিরিজের জন্য ৪৮ পয়েন্ট ধার্য করা হয়েছে। তিন সিরিজের মোট পয়েন্ট ৩৬। দু’টি টেস্টের সিরিজ হলে একটি টেস্ট জিতলেই ১২ পয়েন্ট পাবে জয়ী দল। সিরিজের মোট পয়েন্ট ২৪।

আরও পড়ুন:শ্রীলঙ্কা ম‍্যাচের আগে হালকা মেজাজে ধাওয়ান, চ‍্যাহালরা, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...