Monday, April 6, 2026

অস্বাভাবিক: জলপাইগুড়িতে তিন নাবালিকার দেহ চা বাগানের পুকুরে!

Date:

Share post:

জলপাইগুড়ির (Jalpaiguri) রায়পুর চা বাগানের (Tea Garden) একটি পুকুর থেকে উদ্ধার হল ৩ নাবালিকার দেহ। মৃত তিনজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। তিনজনই প্রতিবেশী এবং পরস্পরের বন্ধু ছিল। স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুরে তিনজন একসঙ্গে ঘুরতে বেরিয়েছিল। বিকেল অবধি ফেরেনি।

বাড়ির লোকজন খুঁজতে বেরিয়ে একটি পুকুরের ধারে একজনের জুতো দেখতে পান। তারপরে পুকুরে (Pond) নেমে খোঁজ করতেই তিন নাবালিকার দেহ মেলে। স্থানীয় হাসপাতালে দেহগুলি নিয়ে য়াওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের নাম অণু মাজি, সোনামণি মাজি ও অগস্টিনা ওঁরাও। তিনজনই চা বাগানের বাসিন্দা।
পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই তিন বালিকা সাঁতার জানত না। কিন্তু তাও কেন তারা জলে নেমেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও দেখা হচ্ছে।

জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত (Dabarshi Dutta) জানান, তিন নাবালিকার পোশাক ভাসতে দেখে স্থানীয়রা পুকুরে নেমে দেহ উদ্ধার করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...