Saturday, June 27, 2026

‘আজ শুধু ট্রেলার-টা দেখান, পুরো সিনেমা পরে হবে’, কল্যাণকে ‘পরামর্শ’ বিচারপতির

Date:

Share post:

“আজ আপনি শুধু ট্রেলার-টা দেখান, পুরো সিনেমা আজ দেখানোর দরকার নেই।”

নারদ-মামলার শুনানিতে বৃহস্পতিবার আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই ‘পরামর্শ’ দেন বিচারপতি আই পি মুখোপাধ্যায়৷ আর এ কথা শুনেই হেসে ফেলেন বৃহত্তর বেঞ্চের বাকি বিচারপতিরা৷

এদিন শুনানির শুরুতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকসভার অধিবেশন শুরু হতে চলেছে। আমার সওয়াল তার আগে শোনার জন্য আবেদন জানাচ্ছি”।
◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – আপনি কার হয়ে সওয়াল করবেন?

◾কল্যাণ – আমি নিজের হয়েই সওয়াল করবো।এই মামলায় আমি ৮ নম্বর সংযুক্ত পার্টি৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – আপনার কতক্ষণ লাগবে?

◾কল্যাণ – ৪ ঘণ্টা

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – ৪ ঘণ্টা!

◾বিচারপতি আই পি মুখোপাধ্যায় – প্রধান বিচারপতির কিছু ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যা আছে। ফলে উনি কিছুদিন ব্যস্ত থাকবেন। তাই দীর্ঘ সওয়াল শুনতে পারবেন না৷ আপনি সংক্ষেপে বলুন।
আর এরপরই বিচারপতি আই পি মুখোপাধ্যায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “আজ বরং আপনি শুধু ট্রেলার-টা দেখান, পুরো সিনেমা আজ দেখানোর দরকার নেই।” উত্তরে কল্যাণ বলেন, “এপিসোডের আগে ট্রেলার তো দেখানো হয়ই”৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়ালে বলেন,
“CBI এখনও আমার হলফনামার উত্তর জমা দেয়নি। তার জন্য CBI-কে জরিমানা করা হোক। ফের হেসে ফেলেন বিচারপতিরা৷ বিচারপতি আই পি মুখোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, ‘আজকের মত আপনার ট্রেলার শেষ করুন’৷ তবে CBI-কে কল্যাণের হলফনামার জবাব দিতেও এদিন নির্দেশ দিয়েছে আদালত৷

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...