Saturday, March 14, 2026

৪০ হাজারের গণ্ডি ছাড়িয়ে ফের দেশে উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, বাড়ছে সক্রিয় রোগীও

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে ফের দেশে উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ।গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। তবে গত কয়েকদিনের তুলনায় মৃত্যু অনেকটাই কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮১ জন কোভিড রোগীর। এ নিয়ে মোট ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

এমনকি চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যাও। একটানা বেশ কিছুদিন দেশে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত ছিল। তাতেও পরিবর্তন এসেছে।  গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার সক্রিয় রোগী বেড়েছে। দেশে এখন মোট ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন সক্রিয় রোগী রয়েছেন।

রাজ্য ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণের হার অনান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। ত ২৪ ঘণ্টায় কেরলে নতুন আক্রান্ত ১৫ হাজার ৬৩৭ এবং মহারাষ্ট্রে ৮ হাজার ৬০২ জন। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে তা আড়াই হাজার।

অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের অসম ও অনান্য রাজ্যগুলির অবস্থাও বেশ উদ্বেগজনক। অসমে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ বেশি। মণিপুরেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন  ১ হাজার ১০৪। এছাড়াও ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরামে রোজই সংক্রমণ হচ্ছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...