Monday, June 8, 2026

ভারত নয়, এবার কোভিড সংক্রমণের ভরকেন্দ্র হল ইন্দোনেশিয়া

Date:

Share post:

করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই এতদিন সংক্রমণে বিশ্বের মধ্যে শীর্ষস্থান দখল করেছিল ভারত। কিন্তু মাস দুয়েকের মধ্যে এবার কোভিড সংক্রমণের ভরকেন্দ্র বদলে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের ভরকেন্দ্র এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া (Indonesia)।

কোভিডে দৈনিক সংক্রমণের সংখ্যার নিরিখে এখন ভারতকে ছাপিয়ে গিয়েছে ইন্দোনেশিয়া (Indonesia)। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে পরপর দু’দিনে কোভিডে সংক্রমিতের সংখ্যা প্রায় ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংক্রমিতের নতুন পরিসংখ্যানই ইন্দোনেশিয়াকে এশিয়ায় সার্স-কভ-২ ভাইরাস সংক্রমণের নতুন ভরকেন্দ্র করে তুলেছে। জানা গিয়েছে, করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতির (delta variant) বাড়বাড়ন্তেই সংকটজনক অবস্থা ইন্দোনেশিয়ায়। জুনে মাসেও সেদেশে কোভিডে সংক্রমণ কম ছিল। কিন্তু জুলাইয়ের শুরু থেকেই অবস্থা দ্রুত বদলাতে থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্দোনেশিয়া-লাগোয়া জাভা দ্বীপ থেকেই মূল ভূখণ্ডে ঢুকেছে সার্স-কভ-২ ভাইরাসের ডেল্টা প্রজাতিটি। ইন্দোনেশিয়ার প্রশাসন সংক্রমণের ব্যাপকতার মোকাবিলায় যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে। গত এক সপ্তাহে করোনা সংক্রমণে ইন্দোনেশিয়ায় প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। অথচ ঠিক এক মাস আগে জুনে এই সংখ্যা ছিল গড়ে ১৮১। আর সংক্রমণের এই উর্ধমুখী গ্রাফই বুঝিয়ে দিচ্ছে অবস্থা কতটা সঙ্গীন।

আরও পড়ুন- জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম!

 

Related articles

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...