Tuesday, April 7, 2026

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম!

Date:

Share post:

তাঁদের কেউ মন্ত্রী, কেউ বা এলাকার বিশিষ্ট জন নেতা হিসেবে পরিচিত৷ শাসকদলের এমনই একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রীর নাকি ‘কুখ্যাত দুষ্কৃতী’! বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসার বিষয়ে হাইকোর্টে নিজেদের রিপোর্ট পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন৷আদালত সূত্রের জানা গিয়েছে , জাতীয় মানবাধিকার কমিশনের তরফে আদালতে জমা দেওয়া রিপোর্টেই ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় নাম রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, শওকত মোল্লা, শেখ সুফিয়ান, জীবন সাহা, খোকন দাস। জ্যোতিপ্রিয়বাবু রাজ্যের বন মন্ত্রী, পার্থবাবু বিধানসভার ডেপুটি চিফ হুইপ, জীবন সাহা কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান৷ নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান৷ এহেন দাপুটে নেতা, মন্ত্রীদের নাম ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় উঠে আসায় স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে জোর আলোড়ন শুরু হয়েছে৷
বনমন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি৷ আমার নামে ন্যূনতম কোনও মামলা রয়েছে এই প্রমাণও কেউ দেখাতে পারবে না৷ তবে এবিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত৷ দলগতভাবে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা হবে৷
শেখ সুফিয়ানও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন, এই কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির বি টিম৷ এবার সেটাই প্রমাণিত হল৷ বাংলার মানুষ সব দেখছেন৷ তাঁরাই এর বিচার করবেন৷
তৃণমূল সূত্রের জানা গিয়েছে , জাতীয় মানবাধিকার কমিশনের এহেন সিদ্ধান্তের প্রতিবাদে শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷ ইতিমধ্যেই এবিষয়ে দলগতভাবে আইনজ্ঞের পরামর্শ নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে৷

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...