Monday, June 8, 2026

এমাসের শেষেই দিল্লি সফর মমতার, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Date:

Share post:

চলতি মাসের শেষ সপ্তাহেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা নিজেই জানান সেকথা। সময় পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kobind) সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। সূত্রের খবর, ২৫ জুলাই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন তিনি। ২৫ জুলাই বিকেলে দিল্লি রওনা হবেন।

দিল্লিতে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে। সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “সংসদে (Parliament) অধিবেশন চলার সময় প্রতিবারই দিল্লি যাই”। এবার ওই সময় সংসদের বাদল অধিবেশন চলবে।সেখানে কেন্দ্রের বিরোধী নেতাদের সঙ্গে তৃণমূল নেত্রীর আলাপ আলোচনার সম্ভাবনা রয়েছে।  মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে গেলে অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। করোনা পরিস্থিতিতে এবং নির্বাচনের কারণে অনেকদিন সেখানে যাওয়া হয়নি।

নবান্নে এসে তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষক নেতারা। দিল্লির সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রের তিন কৃষি আইনে বিরুদ্ধে দীর্ঘ কয়েকমাস ধরে অবস্থান চালাচ্ছেন কৃষকরা। সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গেও দেখা করতে যেতে পারেন মমতা।

এবার দিল্লি-সহ দেশের বিভিন্ন অংশের পালিত হবে একুশে জুলাই-এর অনুষ্ঠান। বাংলায় ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি-বিরোধী অনেক নেতা-নেত্রীই। দিল্লি গেলে তাঁরা মমতাকে সামনাসামনি সংবর্ধনা দিতে পারেন বলে সূত্রের খবর। বাংলায় বিজেপিকে (Bjp) ধুলিস্যাৎ করে এবং কেন্দ্রে সরকারের বিরোধিতা করে বিজেপি বিরোধী শক্তির মুখ হয়ে উঠেছেন মমতা। এই পরিস্থিতিতে সংসদে অধিবেশন চলাকালীন তাঁর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- দ্রুত উপনির্বাচনের দাবিতে কমিশনের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট সুদীপরা, দ্রুত ভোট চান মমতাও

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...