Monday, June 8, 2026

মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে বিডিওকে গণপিটুনি গ্রামবাসীদের

Date:

Share post:

এক যুবতীকে যৌন হেনস্থার অভিযোগ ঝাড়খণ্ড(Jharkhand) গ্রামবাসীদের হাতে গণপিটুনি খেলেন ব্লক উন্নয়ন আধিকারিক (BDO)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জেলার কুন্দা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ ওই বিডিও শ্রবণ রাম গ্রামের এক যুবতীর সঙ্গে আপত্তিকর ব্যবহার করেছিলেন। যার জেরেই এই ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, গ্রামের ওই যুবতীকে যৌন হেনস্থা পর ঘটনাটিকে ধামাচাপা দিতে ওই যুবতীর পরিজনের ওপর চাপ সৃষ্টি করেন অভিযুক্ত আধিকারিক। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। আধিকারিককে অফিস থেকে বের করে এনে ব্যাপক মারধর করা হয়। পাশাপাশি উচ্চপদস্থ ওই আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা। পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিডিও শ্রবণ রাম। ঘটনার প্রেক্ষিতে সিমরিয়ার মহকুমা শাসক অশোক প্রিয়দর্শী বলেন, যুবতীর অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় দোষীকে করার শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন মহকুমাশাসক।

আরও পড়ুন:বিজেপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ১০০ কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

স্থানীয় থানায় নিগৃহীতা অভিযোগ বিয়ের প্রলোভন দিয়ে দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন ভিডিও শ্রবণ রাম। পাল্টা বিডিওর অভিযোগ, মহিলার পরিজন তাঁকে ব্ল্যাকমেইল করেছেন এবং আপত্তিকর শব্দ ব্যবহার করার পাশাপাশি মারধর করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ওই যুবতীকে শুরু থেকেই অন্য নজরে দেখতেন বিডিও। কুন্দাতে বিডিও অফিসের পাশেই তিনি একটি বাড়ি বানিয়ে দিয়েছিলেন ওই মহিলাকে। পাশাপাশি তাঁকে কম্পিউটার অপারেটরের পদে কাজও পাইয়ে দেন। আর এই সব কিছু করার পরিবর্তে ওই যুবতীকে শারীরিক নিগ্রহ করতেন তিনি। যদিও পাল্টা বিডিও দাবি, তাঁর কাছ থেকে টাকা হাতাতে এবং তাঁকে বদনাম করতেই এই ধরনের অপবাদ দিচ্ছে ওই যুবতী ও তাঁর পরিজন।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...