Tuesday, April 7, 2026

আইসোলেশনে গেলেন ঋদ্ধিমান সাহা,অভিমন্যু ঈশ্বরণ এবং ভরত অরুণ, জানাল বিসিসিআই

Date:

Share post:

আইসোলেশনে গেলেন তারকা উইকেটকিপার ঋদ্ধিমান সাহা( Wriddhiman Saha) , রিজার্ভ দলে থাকা অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)এবং বোলিং কোচ ভরত অরুণ( B. Arun)। বৃহস্পতিবার ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী করোনা আক্রান্ত হন। তাঁর সংস্পর্শে আসার কারণে আইসোলেশনে গেলেন তারা। বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এমনটাই জানান হল।

এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়,” গত ৮ জুলাই করোনা পরীক্ষায় পজেটিভ আসে ঋষভ পন্থের। বর্তমানে তিনি তার আত্মীয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। পন্থের এরপর দুটি করোনা পরীক্ষা করা হবে। তার রিপোর্ট নেতিবাচক আসার পরেই  ডারহামে শিবিরের সঙ্গে যোগ দেবেন পন্থ। আর গত ১৪ জুলাই করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে দয়ানন্দ গরানীর। বর্তমানে গরানী লন্ডনে ভারতীয় দলের টিম হোটেলে আইসোলেশনে থাকবেন ১০ দিন। পাশাপাশি গরানীর নিকটে থাকার জেরে ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরণকেও ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে।”

বর্তমানে করোনায় আক্রান্ত পন্থ ও গরানীর চিকিৎসা করছে দলের মেডিকাল স্টাফ।

আরও পড়ুন:অবসর নিলেন আর্জেন রবেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি

 

Related articles

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...