Tuesday, June 23, 2026

কবে আসতে চলেছে তৃতীয় ঢেউ, উত্তর দিলেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

তৃতীয় ঢেউ যে অনিবার্য, তা জানিয়ে দিয়েছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা। একাধিক সতর্কবার্তাও দিয়েছিলেন তাঁরা। জমায়েত এড়িয়ে যাওয়া, করোনা বিধিনিষেধ মেনে চলার মতো নানান সতর্কতা অবলম্বনের কথাও জানিয়েছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সকলেই। এমনকি WHO -র প্রধানও বিষয়টির ব্যাপারে সাফ  জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে । এমনকি এও জানিয়েছেন ডেল্টা প্রজাতির হাত ধরেই তৃতীয় ঢেউ আসতে চলেছে। ইতিমধ্যে বিশ্বের ১১১টি দেশে ধরা পড়েছে ডেল্টা প্রজাতি।
তৃতীয় ঢেউ নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর Epidemiology and Infectious Diseases বিভাগের প্রধান ডক্টর সমীরণ পাণ্ডা বেশ কয়েকটি বিষয় তুলে ধরলেন।প্রথমে কয়েকটি কারণ বিশ্লেষণ করেন ডক্টর সমীরণ পাণ্ডা। তিনি জানান, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের কারণে মানুষের ইমিউনিটি ক্ষমতা কমে গিয়েছে। যা তৃতায় ঢেউকে ত্বরান্বিত করবে। এছাড়া করোনার ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতির কারণেও তৃতীয় ঢেউ অবসম্ভাবি। এরপর আইসিএমআর-এর শীর্ষ আধিকারীক জানান, অগাস্টের শেষে আসতে চলেছে তৃতীয় ঢেউ। তবে এর প্রভাব দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...