Tuesday, March 17, 2026

সতীর্থদের হাত দিয়ে বিমল গুরুংয়ের হাতে দলের পতাকা তুলে দিলেন বিনয় তামাং

Date:

Share post:

কাঁদলেন সুপ্রিমো। দার্জিলিং নিজে না গেলেও সতীর্থ নেতাদের মাধ্যমে দলের পতাকা গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা বিমল গুরুংয়ের হাতে তুলে দিলেন বিনয তামাং। শুক্রবার সকালে দার্জিলিঙের পাতলেবাসে গোর্খা জনমুক্তি মোর্চার আদি কার্যালয়ে ওই দৃশ্যের স্বাক্ষী হতে উপচে পড়েছিল ভিড়। বিনয় ঘনিষ্ঠ অন্তত ১০ জন মোর্চা নেতা-নেত্রী একে একে দলের পতাকা গুরুং ও তাঁর সহযোগী রোশন গিরির হাতে তুলে দেন। সেই সঙ্গে বিনয় তামাংয়ের পাঠানো একটি চিঠিও দেন তাঁরা।

 

ওই পাতাকা ও চিঠি পেয়ে আবগাপ্লুত হয়ে পড়েন বিমল গুরুং। বিনয়ের পাঠানো পতাকা ও চিঠি হাতে নিয়ে কপালে ঠেকিয়ে কেঁদে ফেলেন বিমল গুরুং। তাঁক বলতে শোনা যায়, মোর্চার পথ চলা শুরু হয়েছিল যখন, তখন বিনয় আমাদের সঙ্গে ছিল। আগামী দিনেও ওঁকে পাশে চাই। তিনি এটাও জানিয়ে দেন, পরিবারের অভিভাবক হিসেবে ছোটদের কোনও ভুলত্রুটি হলে সেটা ক্ষমা করে দেওয়াটাই বড়দের কর্তব্য। কাজেই বিনয়ের কাজকর্ম নিয়ে তাঁর মধ্যে আর কোনও ক্ষোভ নেই বলেও জানিয়ে দেন তিনি।

তা হলে কি বিনয় ও বিমল ফের একসঙ্গে একই দলে রাজনীতি করবেন! সেই প্রশ্নে বিমল জানান, তা সময়ই বলে দেবে। তবে বিনয়ের হয়ে আসা প্রতিনিধিদের খাদা (সম্মান সূচক উত্তরীয়) পরিয়ে অভিভাবদন জানান বিমল ও রোশন। তাঁরা জানিয়ে দেন, পাহাড়ের সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের আবেগ সমন্বিত যে দাবি রয়েছে তা পূরণের জন্য সকলকে একযোগে চলতে হবে।

 

এই অবস্থায় পাহাড়ের আরেক মোর্চা নেতা অনীত তাপা কী করবেন! তাঁর সহযোগীরাই বা কোন পথে এগোবেন! তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এদিনই কার্শিয়াঙে গোর্খা জনমুক্তি মোর্চার অনীত থাপা গোষ্ঠীর নেতারা বৈঠকে বসেছেন। বিকেলের মধ্যেই অনীত থাপারা কী করবেন তা স্পষ্ট হয়ে যাবে। হতে পারে, অনীত থাপারা পাহাড়ে এককভাবে রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করতে পারেন। আবার অনীত গোষ্ঠীর একাংশ চান, সকলে মিলে ফের একই ছাতার তলে অর্থাৎ বিমল গুরুংয়ের নেতৃত্বে ফের গোর্খা জাতিসত্ত্বার দাবি আদায়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার কথা ভাবা হোক।

এতসবের মধ্যে কিন্তু বিনয় তামাং সরাসরি বিমলের সঙ্গে আগামী দিনে একযোগে হাঁটতে চলেছেন সে কথা এখনও বলেলননি। বরং, তিনি পাহাড়ে মোর্চার আদি অভিভাবক হিসেবে বিমলকে মেনে নিয়ে নিজে সরে গিয়েছেন। তৃণমূলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে তিনি রাজ্যের শাসক দলের হয়ে পাহাড়ের হাল ধরার চেষ্টা করবেন বলেও অনেকে মনে করছেন।

বিনয় কী করবেন তা ক’দিন পরেই স্পষ্ট হবে। আপাতত পাহাড়ের একটা রাজনৈতিক বৃত্ত সম্পূর্ণ হল। তা হল, বিমল গুরুং ২০১৭ সালে পাহাড় ছেড়ে চলে গিয়েছিলেন। তার পরে তৃমমূলের সঙ্গে সখ্যতা গড়ে পাহাড়ের সর্বেসর্বা হয়ে উঠেছিলেন বিনয় তামাং। ২০২০ সালে বিমল গুরুং তৃণমূলকে সমর্থন করে পাহাড়ে ফিরেছেন। তার পর থেকে তিনি গোর্খা জনমুক্তি মোর্চার অবিভাবক হিসেবে ফের স্বীকৃতি চাইছিলেন। তা বিনয় তামাংয়ের কাছ থেকে আসুক বলেও ইচ্ছে ছিল তাঁর। সেই ইচ্ছে পূরণের কারণেই হয়তো বিমল গুরুংয়ের চোখেও এদিন জল দেখা গেল।

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...