Saturday, April 4, 2026

সাংবাদিক রাজীব ঘোষ প্রয়াত

Date:

Share post:

আজকাল পত্রিকার জয়েন্ট এডিটর সাংবাদিক রাজীব ঘোষ (journalist rajib ghosh) করোনা-পরবর্তী জটিলতায় প্রয়াত হলেন। শুক্রবার দুপুরে। মে মাস থেকেই ভুগছিলেন। বয়স হয়েছিল ৫৯। আসানসোলে পশ্চিমবঙ্গ সংবাদ পত্রিকায় আশির দশকে সাংবাদিক-জীবন শুরু। তারপর যোগ দেন বর্তমান পত্রিকায়। সেখান থেকে ১৯৮৮ নাগাদ আজকাল-এ। অল্প সময়ের মধ্যেই বার্তা সম্পাদক হন, পরে জয়েন্ট এডিটর। সম্পাদনার পাশাপাশি লেখালিখিও করতেন। খাওয়াদাওয়া নিয়ে ঝরঝরে গদ্যে লিখেছেন ভোজপুরী। বৈঠকী ঢঙে লেখা পাড়াতুতোও পাঠকদের প্রশংসা পেয়েছে। মে মাসে করোনায় আক্রান্ত হয়ে লাইফলাইন নার্সিংহোম, সেখান থেকে বাঙ্গুর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে। শেষে ভর্তি করা হয় ফর্টিসে। দু সপ্তাহের ওপর ভেন্টিলেশনে ছিলেন। তাঁর স্ত্রী, পুত্র ও পুত্রবধূ বর্তমান। রাজীবের প্রয়াণে সংবাদজগতে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...