Friday, April 3, 2026

২০ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, জানালো মধ্যশিক্ষা পর্ষদ

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের(higher secondary) পর এবার মাধ্যমিকের(madhyamik) ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের(Madhya Sikha parsad) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২০ জুলাই অর্থাৎ মঙ্গলবার সকাল ন’টায় ঘোষণা করা হবে মাধ্যমিকের ফল। আনুষ্ঠানিক ফল ঘোষণার(result) পর সকাল ১০টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই রেজাল্ট পাওয়া যাবে।

আরও পড়ুন:অ্যান্টিগুয়া ফিরেই ভারতের বিরুদ্ধে ‘অপহরণের চেষ্টার’ অভিযোগ তুললেন মেহুল

উল্লেখ্য, করোনা পরিস্থিতির(covid situation) জেরে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল সরকারের তরফে। ফলস্বরূপ মাধ্যমিকের ফলাফল প্রকাশের জন্য নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হচ্ছে। তবে কোনও পড়ুয়া যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হন সেক্ষেত্রে করোনার প্রকোপ কমলে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে তাকে। একই সঙ্গে এটাও জানানো হয়েছে যেহেতু পরীক্ষা হয়নি সেহেতু মাধ্যমিকে মেধাতালিকায় এবছর প্রকাশ করা হবে না, শুধুমাত্র অভিভাবকরাই মার্কশিট নিতে আসবেন স্কুলে। উল্লেখ্য, আগামী ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। তার ঠিক দু’দিন আগে অর্থাৎ ২০ জুলাই প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...