Saturday, March 14, 2026

কলকাতায় পা রাখলেন মহামেডান কোচ আন্দ্রে চেরনেশোভ

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পা রাখলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ( mohammedan sporting club) নতুন কোচ আন্দ্রে চেরনেশোভ (Andrey Alekseyevich Chernyshov)। উয়েফা (UEFA) প্রো লাইসেন্সধারী এই রাশিয়ান কোচকেই হেড কোচ পদে নিয়োগ করেছে সাদা-কালো ব্রিগেড। চেরনেশোভকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে হাজির ছিলেন মহামেডানের সাধারণ সচিব দানিশ ইকবাল ও অ্যাথলেটিক্স সচিব হাসনাইন আহমেদ।

শহরে পা রেখেই সাদা-কালো কোচ জানিয়ে দিলেন ক্লাবকে ট্রফি দিতে চান তিনি। এদিন চেরনেশোভ বলেন,” মহামেডানের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। এই ক্লাবের কথা শুনেছি। সমর্থকদের কথা শুনেছি। ক্লাবের হয়ে ভাল কিছু করতে চাই। ক্লাবকে ট্রফি দিতে চাই।”

৫৩ বছরের রুশ নাগরিক ক্লাব ও আন্তর্জাতিক স্তরে কোচিং করাচ্ছেন গত দু’দশক ধরে। রাশিয়ার অনুর্ধ্ব-২১ দলও সামলেছেন চেরনেশোভ। এছাড়াও স্পার্টাক মস্কোর মতো রাশিয়ার একাধিক ক্লাবে ম্যানেজার ছিলেন তিনি।

আরও পড়ুন:লগ্নিকারীর চুক্তিতে সই করবে না ইস্টবেঙ্গল! একজোট কর্মসমিতির সদস্যরা

 

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...