Saturday, April 4, 2026

তালিবানকে উচ্ছেদের চেষ্টা করলে আফগান সেনার উপর হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

Date:

Share post:

বরাবর সন্ত্রাসের মদতদাতা হিসেবে পরিচিত পাকিস্তান(Pakistan) এবার আফগান সেনা(gan Army) ও তালিবানের(taliban) মধ্যে চলতে থাকা সংঘর্ষে সমর্থন জানালো তালিবান জঙ্গিদের। পাক বায়ুসেনার তরফে আফগান সেনাকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি তারা তালিবানকে উচ্ছেদের চেষ্টা করে তাহলে পাল্টা হামলা চালানো হবে আফগান সেনার উপর। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন আফগানিস্তানের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। পাশাপাশি তাঁর অভিযোগ একাধিক জায়গায় তালিবানদের মদত যোগাচ্ছে পাক বায়ুসেনা।

বৃহস্পতিবার এক টুইটে আমরুল্লাহ লেখেন, ‘পাকিস্তান বায়ুসেনার তরফে আফগান সেনা এবং বায়ুসেনাকে সরকারিভাবে হুমকি দিয়ে জানানো হয়েছে যে স্পিন বলডাক এলাকা থেকে তালিবানদের উচ্ছেদের কোনওরকম চেষ্টা করা হলে পালটা জবাব দেওয়া হবে। কয়েকটি নির্দিষ্ট এলাকায় তালিবানকে আকাশপথে সমর্থন জোগাচ্ছে পাকিস্তানের বায়ুসেনা।’ যদিও আফগানিস্তানের উপরাষ্ট্রপতির তোলা গুরুতর অভিযোগের পরও পাকিস্তানের তরফে সরকারিভাবে কোনো রকম বিবৃতি পেশ করা হয়নি। ফলস্বরূপ আমরুল্লাহর অভিযোগ সত্যি বলেই মনে করছেন কূটনীতিকরা।

আরও পড়ুন:জেলা নির্বাচনী অফিসারদের চিঠি পাঠালো কমিশন! রাজ্যে শুরু উপনির্বাচনের প্রস্তুতি

উল্লেখ্য, মার্কিন সেনা আফগান মূলক ছেড়ে যাওয়ার পর এলাকা দখল নিতে মরিয়া হয়ে উঠেছে তালিবানরা। সম্প্রতি স্পিন বলডাক এলাকায় পাকিস্তান সীমান্ত বরাবর একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করে নিয়েছে তালিবান। এই এলাকা আন্তর্জাতিক বাণিজ্য ও আন্তঃসীমান্ত যাতায়াতের মুখ্য করিডোর। অপরূপ অর্থনৈতিক দিক থেকেও এই এলাকার গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার তালিবানের থেকে এই এলাকা পুনর্দখল করা হয়েছে বলে জানিয়েছে আফগান সেনা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তালিবান জঙ্গিগোষ্ঠী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...