Friday, April 3, 2026

পার্ক হোটেল কাণ্ডে এবার হোটেলের ম্যনেজারকে তলব করল আবগারি বিভাগ

Date:

Share post:

পার্ক হোটেল কাণ্ডে এবার হোটেলের ম্যানেজারকে তলব করল আবগারি বিভাগ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছে তারা। শুধু তাই নয় হোটেলের মদ্যপানের বিষয়টি খতিয়ে দেখছে বিভাগের আধিকারিকরা।

হোটেল কাণ্ডের বিষয়টি  কলকাতা পুলিশে আধিকারিকরা খতিয়ে দেখার পর এবার তার তদন্তভার নিয়েছে আবগারি বিভাগ।জানা গেছে, হোটেলে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়, তার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে চেয়েছে আবগারি বিভাগ কর্তৃপক্ষ।পাশাপাশি, মদ বাইরে থেকে আনা হয়, নাকি হোটেলই তা সরবরাহ করা হয় তাও খতিয়ে দেখা হবে। কারণ হোটেল কর্তৃপক্ষের দাবি, সাটার্ডে পার্টির দিন মদ এসেছিল বাইরে থেকে। তাই এবার তার সত্যতা যাচাই করতে উঠে পড়ে লেগেছে আবগারি দফতর। এমনকি মদের সঙ্গে অন্য কোনও মাদকদ্রব্য সরবরাহ করা হয় কিনা, তা জানতেও তৎপর বিভাগের আধিকারিকরা।

ইতিমধ্যেই আবগারি দফতর পার্ক হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হোটেলের ৯টি বার বন্ধ রাখতে হবে। সেখান থেকে কোনওরকম মদ সরবরাহ করা যাবে না বলে সাফ জানিয়েছে তারা।

প্রসঙ্গত, করোনা আবহেই মধ্যরাতে তারস্বরে ডিজে চালিয়ে পার্ক স্টিটের অভিজাত হোটেলে চলছিল নাইট পার্টি। আর তাতে বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। হোটেল থেকে গ্রেফতার করা হয় ৩৭ জনকে। এমনকি বাজেয়াপ্ত করা হয় মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি সহ বিদেশি মদের বোতল ও গাঁজা। ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার। পুলিশ সূত্রের খবর লালবাজারের তরফে আবগারি দফতরকে চিঠি দিয়ে ঘটনার দিন পার্ক হোটেলে কী কী অনিয়ম হয়েছে, তা জানানো হয়। তার প্রেক্ষিতেই হোটেলের পানশালা বন্ধ রাখার নির্দেশ দেয় আবগারি দফতর।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...