Monday, April 13, 2026

শতাব্দীর বৈঠকে সৌজন্যতার নজির: এলাকার সমস্যা জানালেন বিজেপি বিধায়ক

Date:

Share post:

রাজ্য পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। বিধানসভার অধিবেশনও তার ব্যাতিক্রম নয়। কিন্তু এই পরিস্থিতিতেও ভিন্ন ছবি বীরভূমে (Birbhum)। তৃণমূল (Tmc) সাংসদ শতাব্দী রায়ের (Satandi Ray) তহবিলের টাকায় এলাকার উন্নয়ন সংক্রান্ত বৈঠকে উপস্থিত জেলার একমাত্র বিজেপি (Bjp) বিধায়ক৷ শুধু উপস্থিত থাকাই, বৈঠকে সবথেকে বেশি বক্তব্য রাখার সুযোগও পেয়েছেন তিনি।

বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধু দুবরাজপুরে জয়ী হয়েছে বিজেপি৷ সিউড়িতে জেলাশাসকের দফতরে এলাকার উন্নয়ন নিয়ে ডাকা বৈঠকে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়৷ তাঁর সাংসদ তহবিলের অর্থে কোন এলাকায় কী উন্নয়ন প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়৷ ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহাও (Anupkumar Saha)। তাঁর বিধায়ক এলাকার বিভিন্ন সমস্যার কথা বৈঠকে তুলে ধরেন৷

বৈঠক শেষে তৃণমূল সাংসদ বলেন, “ওনাকেই সবথেকে বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে৷ তিনি তাঁর এলাকার সমস্যার কথা বলেছেন”৷ অনুপ সাহাও বলেন, “আমার এলাকার যে সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রয়োজন, সেই বিষয়গুলি তুলে ধরেছি৷ আমার কথা শোনা হয়েছে”৷

যে কোনও প্রশাসনিক বৈঠকেই রাজনৈতিক ভেদাভেদের অভিযোগ উঠেছে৷ অনেক ক্ষেত্রেই কেন্দ্র-রাজ্য সংঘাতে একদল আমন্ত্রণ পাচ্ছে এবং আর একবার আমন্ত্রণ পারছে না বলে অভিযোগ উঠেছে৷ সে দিক দিয়ে এ দিনের বৈঠক সৌজন্যতার অনন্য নজির।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...