Saturday, May 23, 2026

কী বিষয়ে কথা? মোদি-পাওয়ারের ৫০ মিনিটের বৈঠক ঘিরে জল্পনা তীব্র

Date:

Share post:

এনসিপি প্রধান (NCP chief) শারদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে শনিবার নিজের বাসভবনে দীর্ঘ ৫০ মিনিট বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই বৈঠকে ঘিরে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিরোধী ঐক্যে যখন শান দেওয়ার কাজ শুরু হয়েছে, ঠিক সেই সময়ে মোদি-পাওয়ার বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা।

শনিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শরদ পাওয়ারের সাক্ষাতের এক ছবি প্রকাশ্যে এনে টুইট করা হয়। যেখানে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যসভার সাংসদ শারদ পাওয়ার।” মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বাধীন জোট সরকারে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে মোদির সঙ্গে পাওয়ারের এই সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা পাওয়ার ঘনিষ্ঠ অনিল দেশমুখের বিরুদ্ধে কড়া হাতে মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। গতকাল তাঁর চার কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে এনসিপি প্রধানের বৈঠক স্বাভাবিকভাবেই জল্পনা করেছেন।

তবে সংসদে বাদল অধিবেশনের মাত্র দু’দিন আগে সম্পন্ন হওয়া এই বৈঠকে সংসদীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে অনুমান করছে রাজনৈতিক মহল। যদিও কী বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে তা স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন:কে এই আতিফ রশিদ ? ট্যুইট করলেন অভিষেক সিংভি

উল্লেখ্য, সম্প্রতি গান্ধী পরিবারের সঙ্গে সাক্ষাতের পর ভোট কৌশলী প্রশান্ত কিশোর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তবে এমন সম্ভাবনার কথা পুরোপুরি খারিজ করে দিয়েছেন অভিজ্ঞ মারাঠা নেতা। পাশাপাশি ২০১৯- এর লোকসভা নির্বাচনের আগে যে পাওয়ারকে বিরোধী জোটে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল, এবার তিনি জানিয়ে দিয়েছেন ২০২৪- এর লোকসভা নির্বাচনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেননি তিনি। এরকম অবস্থায় মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই সরগরম জাতীয় রাজনীতি।

 

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...