Tuesday, June 23, 2026

ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের জন্য কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম আবেদনই জানায়নি!

Date:

Share post:

করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করেছে ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আবেদনই পায়নি ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এমনই জানিয়েছে ‘ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি’। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও টিকাপ্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড ভ্যাকসিনই কোভিশিল্ড নামে তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে ছাড়পত্র দিলেও কোভিশিল্ডকে না দেওয়ায় প্রশ্ন উঠেছে।

European Medicines Agency-র টুইট করে জানিয়েছে, ‘ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনের জন্য ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ছাড়পত্রের আবেদন জানাতে হয়। এ ক্ষেত্রে এখনও পর্যন্ত তা জমা দেওয়া হয়নি’। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে ইঙ্গিত মিলেছে, ভারতের ভ্যাকসিনে ছাড়পত্র না দেওয়া হলে ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত টিকার সার্টিফিকেটও ভারতে গ্রহণযোগ্য হবে না। সে ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির নাগরিকদের ভারতে যাতায়াতের উপর নানা বিধিনিষেধ কার্যকর হতে পারে।

আরও পড়ুন-২১ জুলাইয়ের আগে তামিলনাড়ু জুড়ে ‘’মমতা আম্মা’’ নামে দেওয়াল লিখন

ইউরোপীয় ইউনিয়ন এখনও পর্যন্ত ছাড়পত্র দিয়েছে AstraZeneca, Pfizer, Moderna এবং Johnson & Johnson-এর কোভিড প্রতিরোধী টিকাকে। এছাড়াও জার্মানির ‘কিওরভ্যাক’ এবং রাশিয়ার ‘স্পুটনিক ভি’, চিনের ‘সিনোভ্যাক’ নিয়ে এখনও কোনও মতামত পাওয়া যায়নি। সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা গত মাসে জানিয়েছিলেন, তিনি শীঘ্রই এই বিষয়টি সমাধান করার আশাবাদী।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...