Friday, April 24, 2026

‘হাইকোর্টে ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে’, বিস্ফোরক মন্তব্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য’র

Date:

Share post:

“ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে আদালতে, এই সার্কাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।”
বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য’র৷ হাইকোর্টে এই মুহুর্তে চালু থাকা ভার্চুয়াল শুনানিকে ‘সার্কাস’ বললেন হাইকোর্টেরই বিচারপতি।
করোনা আবহে হাইকোর্টে  ভিডিও কনফারেন্সিংয়ে শুনানি চলছে। কানেক্টিভিটি দুর্বল হওয়ার কারণে এই ধরণের ভার্চুয়াল শুনানিতে বিপত্তি ঘটছে বারবার। ‘সার্কাসের মত ফাঁকা স্টেজ শো’ নিয়ে এবার সরব হলেন  হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
কোভিড পরিস্থিতির মধ্যেই চলছে দেশের বিচারব্যবস্থা৷ এজলাস বলতে এখন শুধুই ল্যাপটপ, ক্যামেরা আর সাউন্ড সিস্টেম।আইনজীবীরা নানা ঠিকানা থেকে  ল্যাপটপ কিম্বা মোবাইলে সওয়াল করছেন আর বিচারপতিরা শূণ্য এজলাসে বসে বিচার করছেন৷ আদালত বলতে এখন এটাই৷  দু’তরফ এখন জুড়ছেন ইন্টারনেট বা ওয়াইফাই-এর সাহায্য নিয়ে৷ কিন্তু কানেক্টিভিটি খারাপ হলে থমকে যাচ্ছে বিচার প্রক্রিয়া৷ এই আমলের বিচারপ্রার্থীদের ভাগ্য এখন ঝুলে থাকছে  কানেক্টিভিটিতেই।
কলকাতা হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে রোজই  অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ওই কানেক্টিভিটি-ই৷ আর তা নিয়েই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য৷  এ সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে ‘ডিজিটাল’ হাইকোর্ট নিয়ে তোপ দেগেছেন তিনি৷   এমনকী  শো-কজও করেছেন হাইকোর্ট সেন্ট্রাল প্রোজেক্ট কো-অর্ডিনেটরকে। শো-কজের জবাব এলেও  কানেক্টিভিটি ‘মানুষ’ হয়নি৷  এই কানেক্টিভিটি সমস্যায় জেরবার হাইকোর্টের বিচারপতি, আইনজীবী এবং বিচারপ্রার্থীরা৷  ভার্চুয়াল শুনানি টানা হচ্ছেনা, বার বার থামছে কানেক্টিভিটির দুর্বলতার কারণে৷ ফলে শুনানির সময় আরও বেশি৷ দফায় দফায় এ ধরণের ঘটনায় নাকাল হয়ে হাইকোর্টের সেন্ট্রাল প্রোজেক্ট কো- অর্ডিনেটরকে তুলোধনা করে বিচারপতি ভট্টাচার্যের  মন্তব্য করেছেন, “ফাঁকা এজলাসে বসে স্টেজ শো আর করবো না,  আর বসবো না বেঞ্চে।” বিচারপতি ভট্টাচার্য বলেছেন,”ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে, এই সার্কাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।” মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে কানেক্টিভিটি সমস্যায়। অবিলম্বে কানেক্টিভিটি সমস্যা স্বাভাবিক করার ব্যবস্থা করুক হাইকোর্ট প্রশাসন। এমন নির্দেশও জারি করেছেন তিনি। বিচারপতির সতর্কবাণী, “এবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে হাইকোর্ট সেন্ট্রাল প্রোজেক্ট কো-অর্ডিনেটরকে। পরিস্থিতি না শোধরালে আদালত অবমাননার রুল জারি করা হবে”৷ এই হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি।

Related articles

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...