Wednesday, June 24, 2026

১ অক্টোবর থেকেই শুরু নতুন শিক্ষাবর্ষ,কলেজগুলিকে নির্দেশিকা পাঠাল ইউজিসি

Date:

Share post:

করোনা আবহে স্নাতক ও স্নাতকোত্তর পর্বের ভর্তির প্রক্রিয়া ও ক্লাস শুরুর দিন জানিয়ে দিল ইউজিসি।  প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের শূন্যস্থান পূরণের শেষ দিন ৩১ অক্টোবর। অন্যদিকে ১ অক্টোবর থেকেই প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে। শনিবার একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানল  জানিয়ে দিল ইউজিসি।

এছাড়াও ইউজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে আগামী শিক্ষাবর্ষ শুরু হবে। কোথাও আসন ফাঁকা থেকে গেলে সেগুলি পূরণ জন্য ভর্তির শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। ইউজিসি সাফ জানিয়েছে, কোনও পড়ুয়া যদি অন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ৩১ অক্টোবরের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে অভিভাবকদের আর্থিক পরিস্থিতির কথা ভেবে ভর্তির পুর ফি ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে কোনওরকম চার্জও নেওয়া হবে না।

ইউজিসি-র তরফে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল প্রকাশের পরেই ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য কলেজগুলি ভর্তি প্রক্রিয়া শুরু করবে। আশা করা হচ্ছে সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হয়ে যাবে।’ যদি দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশে দেরি হয় তা হলে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সময় সীমা ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...