Saturday, June 27, 2026

করোনা বিধি নিয়ে আরও কড়া রাজ্য, রাত ৯টা পর নিয়ম ভাঙলেই কঠোর পদক্ষেপ

Date:

Share post:

রাজ্যে করোনা জনিত বিধি নিষেধ কিছুটা শিথিল করা হলেও রাতে বাইরে বেরনো এবং জমায়েতের ওপর। কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে পুরো মাত্রায়। তারই মধ্যেই কলকাতা থেকে জেলায় কোভিড বিধি রাতে ভেঙে পানশালায় নৈশ পার্টির খবর সামনে আসায় নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে যে বিধি-নিষেধ চালু রয়েছে তাকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়ে আজ, শনিবার রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা এদিন নবান্ন থেকে সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিদের সঙ্গে ভার্চুয়ালি একটি পর্যালোচনা বৈঠক করেন। সেখানেই তিনি এই বিধি ভাঙলে অভিযুক্তকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা ছাড়াও প্রয়োজনে বিপর্যয় ব্যবস্থাপনা আইন মেনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

ভিড়, জমায়েতের ক্ষেত্রে আরও নজরদারি বাড়িয়ে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।করোনা বিধি ভাঙলেই মোটা অঙ্কের জরিমানা করতে নাইট কার্ফুর কড়াকড়িতে নাকা চেকিং বাড়াতে বলা হয়েছে। করোনা মোকাবিলায় জেলা প্রশাসনকে আরও কড়াকড়ির জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব।

আরও পড়ুন- রাষ্ট্রদ্রোহ আইনে ৫ কৃষক নেতা গ্রেফতার, প্রতিবাদে চাষিদের বিক্ষোভে উত্তাল হরিয়ানা

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...