Saturday, June 27, 2026

রাষ্ট্রদ্রোহ আইনে ৫ কৃষক নেতা গ্রেফতার, প্রতিবাদে চাষিদের বিক্ষোভে উত্তাল হরিয়ানা

Date:

Share post:

রাষ্ট্রদ্রোহ আইনে হরিয়ানার (Haryana government) বিজেপি সরকার সম্প্রতি ৫ কৃষক নেতাকে ( farmer leader) গ্রেফতার করেছে। পাঁচ কৃষকের গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার হরিয়ানার সিরসায় তুমুল বিক্ষোভ দেখালেন কৃষকরা। ধৃতদের নিঃশর্তে ও অবিলম্বে মুক্তির দাবিতে সিরসায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কৃষকরা(farmer protest)। ওই এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও শনিবার বিকেলের দিকে চাষিদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন কৃষকরা। শুধু তাই নয়, জেলা পুলিশ সুপারের অফিসও ঘেরাও করা হবে বলে হুমকি দিয়েছেন তাঁরা। হরিয়ানার চাষিদের এই বিক্ষোভ কর্মসূচিতে ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতও যোগ দেবেন বলে জানা গিয়েছে।

 

কেন্দ্রের নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন গত রবিবার বিজেপি নেতা তথা ডেপুটি স্পিকার রণবীর গঙ্গোয়ার গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে । সরকারপক্ষের অভিযোগের তির ছিল কৃষকদের দিকে। বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনে হরিয়ানা সরকার। কৃষকদের বিরুদ্ধে অন্যায় ভাবে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হওয়ায় সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। তার পর বৃহস্পতিবারই দুই কৃষক নেতা-সহ ১০০ জন কৃষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করে হরিয়ানার বিজেপি সরকার।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...