Sunday, June 28, 2026

জ্বালানির দামে ছ্যাঁকা, ১৭ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোলের

Date:

Share post:

বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিই সার। রুটিনমত বেড়েই চলছে পেট্রোপণ্যের দাম। শনিবার ফের কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে ১০২ টাকা ৮ পয়সা দাঁড়াল। পাশাপাশি বাড়ল ডিজেলেরও দাম। চলতি মাসের ১৭ দিনের মধ্যে ১০ বার লাগামছাড়া হারে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধিতে স্বভাবতই দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও।
শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়েছে। পাশাপাশি ডিজেলের দামেও আগুন। লিটার প্রতি ডিজেলের দাম ২১ পয়সা বেড়ে ৯৩ টাকা ২ পয়সা হয়েছে। শুধুই কলকাতা নয়। এদিন রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হল ১০১.৮৪ টাকা। এক লিটার ডিজেলের মূল্য ৮৯.৮৭ টাকা। মুম্বইয়ে আকাশছোঁয়া জ্বালানি। এক লিটার পেট্রোল ও ডিজেল কিনতে সেখানে খরচ যথাক্রমে ১০৭.৮৩ টাকা এবং ৯৭.৪৫ টাকা। লিটারপিছু পেট্রোলের দাম সর্বোচ্চ জয়পুরে। ১০৮.৭১ টাকা। চণ্ডীগড়ে তুলনামূলক দাম কম। প্রতি লিটার পেট্রোল মিলছে ৯৭.৯৩ টাকায়। টানা দু’বছর করোনা আবহে কর্মহারা বেশীরভাগ মানুষ। সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসে কিনতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। এই মুহূর্তে পেট্রোপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের।
জ্বালানির দামবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরধীরা। কিন্তু তাতেও আমল দিচ্ছে না মোদি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এইনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেও তার কোনও জবাব মেলেনি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...