Saturday, April 4, 2026

পূর্বাভাস ছাড়াই প্রচুর পরিমাণ বৃষ্টি, জলমগ্ন মুম্বই

Date:

Share post:

শুক্রবার সকালে (heavy rain at Mumbai) সাড়ে ৪ ঘণ্টায় ২৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে গোটা মুম্বই জুড়ে।  মৌসম ভবনের সান্তাক্রুজ (Mausam bhawan Santacruz office) পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, চলতি মরশুমে একসঙ্গে এতটা পরিমান বৃষ্টি আগে হয়নি। অথচ আশ্চর্যের ব্যাপার এর কোন পূর্বাভাস(forecast) ছিল না। মৌসম ভবন (Mausam bhawan) বুঝতে পারেনি যে গোটা মুম্বই জুড়ে এই পরিমান বৃষ্টি হতে চলেছে। ফলে সাবধানতাও জারি করা যায়নি। আর এই বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে মুম্বই (flooded condition in Mumbai)। নাকাল বাসিন্দারা। নাস্তানাবুদ মুম্বইয়ের জনজীবন।

কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? আগামী কয়েক ঘন্টার মধ্যে এই বিপুল পরিমান বৃষ্টি হতে পারে, তা আবহাওয়া দফতরের র‌্যাডারে ধরতে পারল না কেন? শুক্রবারের বৃষ্টি প্রসঙ্গে মুম্বইয়ের আবহাওয়া দফতরের প্রধান জয়ন্ত সরকার বলেন, ‘‘পূর্বাভাসের জন্য দুটি উপাদান গুরুত্বপূর্ণ। কতটা বৃষ্টি হচ্ছে ও কত বড় এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে। আমরা এলাকা আগে থেকেই জানিয়েছিলাম। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ জানাতে পারিনি। কারণ, ভোরে খুব তাড়াতাড়ি মেঘ (cloud burst rain) তৈরি হয়েছিল।’’ আবহাওয়াবিদরা বলছেন ”আমরা বুঝতে পারছি না কী ভাবে এই ঘটনা ঘটল। বৃহস্পতিবার থেকে র‌্যাডারে বোঝা যায়নি এত বৃষ্টি হতে পারে। আবহাওয়ার মডেলগুলিতে পূর্বাভাস ছিল না। বঙ্গোপসাগর বা আরব সাগরে কোনও নিম্নচাপ ছাড়াই এই বৃষ্টি হয়েছে। সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না।’’ অথচ উপগ্রহ চিত্র ও র‌্যাডার চিত্র থেকে পরিষ্কার, শুক্রবার ভোর ৫টা নাগাদ হঠাৎ মুম্বইয়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। খুব তাড়াতাড়ি আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত। আইআইটি বম্বের এক জলবায়ু বিশেষজ্ঞ বললেন, ‘‘জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে। গত সপ্তাহে এই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু সেটা চলতি সপ্তাহে কী ভাবে হল সেটাই বোঝা যাচ্ছে না।’’

এদিক, মুম্বইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন অংশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...