Friday, June 12, 2026

একা করোনায় রক্ষে নেই, মাঙ্কিপক্স দোসর!

Date:

Share post:

একদিকে করোনা অতিমারির (corona pandemic) জেরে সন্ত্রস্ত বিশ্ব। তার উপর ভাইরাসঘটিত নিত্য নতুন রোগের উপদ্রবে অতিষ্ঠ মানুষ। এবার মার্কিন মুলুকে মাঙ্কিপক্সের (monkeypox) খোঁজ মেলায় নতুন করে উদ্বেগ তৈরি হল। করোনার মতই মাঙ্কিপক্স হল একটি ভাইরাসবাহিত রোগ। পশুদের শরীরে এই ভাইরাস (virus) থাকে। সিডিসি-র মতে, শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেই মানুষের শরীরে এই ভাইরাস ঢুকে পড়ে। এর থেকে বাঁচার একমাত্র উপায় মাস্ক পরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র মতে, মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকায় এই রোগ দেখা যায়। সাধারণ পক্সের মতোই এই ভাইরাসের ফলেও শরীরে লাল লাল গুটি দেখা যায়।

আরও পড়ুন:নিশীথ কি বাংলাদেশের নাগরিক? মোদির কাছে প্রশ্ন রিপুনের

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) সূত্রে খবর, আমেরিকার টেক্সাসে এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। সম্প্রতি তিনি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। আক্রান্ত ব্যক্তিকে এখন ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে বিমান বন্দর ও স্বাস্থ্য দফতরকেও সতর্ক করেছে সিডিসি কর্তৃপক্ষ। গত ৮ জুলাই নাইজেরিয়া থেকে আটলান্টা এবং ৯ জুলাই আটলান্টা থেকে ডালাসগামী বিমানে সফররত কোন কোন যাত্রী আক্রান্তের সংস্পর্শে এসেছে, সেই খোঁজ শুরু হয়েছে। একইসঙ্গে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। শেষবার ২০০৩ সালে আমেরিকায় মাঙ্কিপক্স -এর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...