Saturday, April 4, 2026

কান্দাহারে প্রয়াত দানিশ সিদ্দিকীর দেহ দেশে ফেরাতে তৎপর ভারত সরকার

Date:

Share post:

কান্দাহারে(khandhar) তালিবান জঙ্গিদের(taliban terrorist) সঙ্গে আফগান সেনার সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকী(Danish Siddiqui)। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। সাংবাদিকতার শ্রেষ্ঠ পুরস্কার পুলিৎজার প্রাপ্ত এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারত ও আফগানিস্তানের রাষ্ট্রনেতারা। এবার কাবুলিওয়ালার দেশে প্রাণ হারানো এই সাংবাদিকের মৃতদেহ ভারতে ফেরাতে তৎপর হলো সরকার।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কাবুলের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জানা গিয়েছে তালিবানরা দানিশের মৃতদেহ আন্তর্জাতিক কমিটি রেডক্রসের হাতে তুলে দিয়েছে। এখন দুই তরফের সমন্বয় রক্ষা করে মৃতদেহ ফেরত পাওয়ার চেষ্টা করা হচ্ছে। চিত্রসাংবাদিক দানিশের দেহ ভারতে ফেরাতে চেষ্টার কোনওরকম কশুর করছে না ভারত সরকার।

আরও পড়ুন:পাঞ্জাব: কংগ্রেস সভাপতি পদে সিধুতে আপত্তি, সোনিয়াকে চিঠি ক্যাপ্টেনের

উল্লেখ্য, পেশার তাগিদে আফগানিস্তানে উপস্থিত হয়েছিলেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী(Danish Siddiqui)। রীতিমতো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিয়মিত পাঠাচ্ছিলেন খবর ও ছবি। তবে কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয় সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক(photojournalist) দানিশ সিদ্দিকির। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন ভারতে(India) নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...