Saturday, June 13, 2026

জিমে যুবকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে খুলেছে জিম (Gym)। আর সেখানে শরীরচর্চা করতে গিয়েই রহস্য মৃত্যু হল হুগলির (Hoogli) যুবকের। মৃতের নাম অরূপ সিং (Arup Singh)। বাড়ি শ্রীরামপুর মাহেশে। রিষড়া গ্লাস (Glass) কারখানার শ্রমিক অরূপ সময় পেলেই জিমে গিয়ে শরীরচর্চা করতেন। শুক্রবার, রাতে মাহেশের গাঙ্গুলি বাগান এলাকার একটি জিমে শরীরচর্চা করতে যান অরূপ। জিম কর্তৃপক্ষের বয়ান অনুযায়ী, দোতলায় একাই শরীরচর্চা করছিলেন অরূপ।

জিমের মালিক বিদ্যুৎ দেবনাথ বলেন, ডাম্বেল তোলার সময় হঠাৎ তা বুকের উপর পড়ে যায়।দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে তাঁরা গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন অরূপ। জিমের লোকজনই তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে, মৃতের পরিবারের অভিযোগ এটা নিছক দুর্ঘটনা নয়। অরূপের সাদা গেঞ্জিতে জুতোর ছাপ দেখা গিয়েছে। পরিবারের অভিযোগ অরূপকে মারধর করা হয়েছে।শ্রীরামপুর থানায় অভিযোগ জানানো হচ্ছে। ঘটনার পর থেকে জিম বন্ধ।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...