Saturday, April 4, 2026

হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক সাধন পাণ্ডে, উদ্বিগ্ন অনুগামীরা

Date:

Share post:

গতকাল, শুক্রবার সন্ধ্যায় একপ্রকার সংজ্ঞাহীন অবস্থায় ফের হাসপাতালে ভর্তি তৃণমূলের (TMC) বর্ষীয়ান নেতা তথা মানিকতলার বিধায়ক (Maniktala MLA) সাধন পাণ্ডে (Sadhan Pandey) সঙ্কটজনক (Critical) হওয়ায় বর্তমানে তিনি ভেন্টিলেশনে চিকিৎসাধীন। পরিবার সূত্রে খবর, শুক্রবার হঠাৎ করে তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তখনই কোনও প্রকার ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি শহরের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সাধনবাবুকে।

হাসপাতাল সূত্রে খবর, একেবারেই স্থিতিশীল নন তিনি। বর্তমানে সাধনবাবুর অবস্থা বেশ সঙ্কটজনক বলেই জানা যাচ্ছে। রক্তচাপ শূন্যে নেমে গিয়েছিল। সিপিআর দিয়ে হৃদযন্ত্রকে সচল করেন চিকিত্‍সকরা। সাধন পাণ্ডের সিটি থোরাক্স করা হয়। যদিও আগের মতোই কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালে সাধন পাণ্ডের চিকিৎসার জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এখনও তাঁর জ্ঞান ফেরেনি বলেই হাসপাতাল সূত্রে খবর।

রাতে হাসপাতালে ছিলেন সাধনবাবুর স্ত্রী। সকালে বাবাকে দেখতে যান মেয়ে শ্রেয়া পাণ্ডে। এখনও তিনি সেখানেই রয়েছেন। তাঁর অনুগামীরা প্রিয় নেতার শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।

আরও পড়ুন:পাঞ্জাব: কংগ্রেস সভাপতি পদে সিধুতে আপত্তি, সোনিয়াকে চিঠি ক্যাপ্টেনের

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...