Monday, April 6, 2026

৩০০ দিন ঘুমিয়েই কাটান রাজস্থানের এই পুরুষ, স্বভাব নাকি অসুস্থতা?

Date:

Share post:

দিনে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমই একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পর্যাপ্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। খুব বেশি হলে তা ১০-১২ ঘণ্টা। যদিও সেটাকে অতিরিক্ত ঘুম বলেই মনে করেন চিকিৎসকরা। যদিও সদ্যজাতদের ক্ষেত্রে হিসেবটা একটু আলাদা। তা বলে বছরের ৩০০ দিনই ঘুমিয়ে থাকাকে কার্যত ভাবাই যায় না। যদিও এটা অবস্তাব মনে হলেও সত্যি। রাজস্থানের পুরখারাম মাসে ৫ দিন বাদে রোজই ঘুমোন। তাই স্থানীয়রা তাঁকে ‘কুম্ভকর্ণ’ বলেই আখ্যায়িত করেছে।
ছোট শহরের বাসিন্দা পুরখারাম একটি মুদির দোকানের মালিক। কিন্তু মাসে মাত্র পাঁচ দিনই তা খুলতে পারেন। বাকি দিনগুলিতে পুরোপুরি ঘুমিয়ে কাটান তিনি। সবমিলিয়ে বছরের ৩০০ দিনই ঘুমিয়ে কাটে তাঁর। বহু চিকিৎসক দেখিয়েও কোনও লাভ হয়নি। চিকিৎসকেরা বলছেন তিনি ‘অ্যাক্সিস হাইপারসমনিয়া’য় আক্রান্ত। যাতে ঘুম ভাঙতেই চায় না।এই রোগে দিনের পর দিন মানুষ ঘুমিয়ে কাটান। পুরখারামের ক্ষেত্রেও তাই হয়েছে। এমনকি দোকানেও বসে বসেও ঘুমিয়ে কাটিয়েছেন তিনি। ঘুমন্ত অবস্থাতেই তাঁর পরিবারের লোকেরা তাঁকে স্নান করিয়ে দেন। এমনকি সময়মত খাইয়েও দেন। পুরখারামের মা এখনও বিশ্বাস করেন, একদিন ঠিক এই রোগ থেকে মুক্তি পাবে তাঁর ছেলে।
‘ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন’(এনসিবিআই)-এর রিপোর্টে বলছে, আমাদের দেশের সমগ্র নাগরিকদের মধ্যে প্রায় তিন থেকে চার শতাংশ এই সমস্যায় ভুগছেন।এর কারণে মূলত দিনের বেলায় ঘুমের চাহিদা বেড়ে যায়। ২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টার বেশি সময় ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে। জীবনের স্বাভাবিক ছন্দও ব্যাহত হয়।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...