Saturday, June 27, 2026

বানান ভুলের জন্য আর একটু হলে বেকসুর খালাস পাচ্ছিল ধর্ষক!

Date:

Share post:

স্রেফ একটি বানান ভুলের জন্য রেহাই পেয়ে যাচ্ছিল অপরাধী। কেবলমাত্র একটি ইংরাজি অক্ষরের জন্য ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ থেকে বেকসুর খালাস হয়ে যাচ্ছিল অভিযুক্ত। অবশেষে হাইকোর্টের নজরদারিতে সাজা হল অভিযুক্তের।

২০১৭ সালের তামিলনাড়ুর ঘটনা। মা খাবার কিনতে বাড়ির বাইরে যাওয়ায় শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করেছিল এস প্রকাশ নামে এক ব্যক্তি। এরপর বাড়ি ফিরে তড়িঘড়ি মেয়েকে হাসপাতালে নিয়ে যান মা, থানায় দায়ের হয় অভিযোগ। সেই ঘটনাতেই স্রেফ একটি বানান ভুলের জন্য ছাড়া পেয়ে যাচ্ছিল প্রকাশ।

কি সেই ভুল! ধর্ষণের ঘটনার এফআইআরে উল্লেখ ছিল, ২ বছর বয়সী এক শিশু কন্যার যৌনাঙ্গে ‘সেমেন (Semmen)’ পাওয়া গিয়েছে। তামিল ভাষায় যার অর্থ লাল মাটি। কিন্তু আসলে ওই শিশুর যৌনাঙ্গে ছিল ‘সিমেন (Semen)’, অর্থাৎ বীর্য। অর্থাৎ একটা ‘M’ বেশি পড়ে যাওয়াতেই এই বিপত্তি। নিম্ন আদালতের বিচারক তিরুভাভুর ভেবেছিলেন, খেলতে গিয়ে শিশুকন্যার যৌনাঙ্গে লাল মাটি লেগে যায়। তাই এফআইআরের ভিত্তিতে অভিযু্ক্ত এস প্রকাশকে বেকসুর খালাস করেন তিনি।

কিন্তু পরবর্তীকালে উচ্চ আদালতে এ বিষয়ে আবেদন জমা পড়ে। এরপরেই বিষয়টি সামনে আসে। আবেদনের ভিত্তিতে মাদ্রাজ হাইকোর্ট দেখে এফআইআরে একটি শব্দতে বাড়তি ‘এম’ লেখা হয়ে গিয়েছে। আর এতেই ছাড়া পেয়ে যাচ্ছিল অপরাধী। এরপর নিম্ন আদালতের রায় বাতিল করে মাদ্রাজ হাইকোর্টের বিচারপরি ভালমুরুগান অভিযুক্ত এস প্রকাশকে ৫ বছরের জেল ও ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। বিচারপতি তদন্তকারী আধিকারিককে ভর্ৎসনা করে বলেন, “সন্দেহ থাকা সত্ত্বেও কেন পুনর্তদন্ত হল ন? প্রযুক্তিগত ভুলের জন্য অপরাধী শাস্তি থেকে রেহাই পেয়ে যাচ্ছিল। তদন্তকারী সংস্থা বা নিম্ন আদালত দুই পক্ষই সঠিক কাজ করতে ব্যর্থ।”

আরও পড়ুন- আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি! জন্ম নিল ৯টি গ্রিন অ্যানাকোন্ডা

 

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...