Monday, April 13, 2026

প্রাক্তন দেহরক্ষী মৃত্যু-তদন্তে শুভেন্দুর বাড়িতে ফের CID হানা, করা হলো ভিডিওগ্রাফি

Date:

Share post:

বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) কাঁথির বাড়িতে (Cintai Residence) ফের CID অভিযান। অধুনা বিজেপি নেতার প্রাক্তন দেহরক্ষীর (Bodyguard) মৃত্যু-তদন্তে অতি তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। আজ, শনিবার ফের শুভেন্দুর বাড়ির দরজায় কড়া নাড়লো CID. ৪ সদস্যের CID স্পেশাল টিম তদন্ত জোরদার তদন্ত ও তল্লাশি চালাচ্ছে।

জানা গিয়েছে, গোয়েন্দারা শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের (Shantikunj) সংলগ্ন যে ঘরে দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীরা (Subhabrata Chakraborty) থাকতেন তার ভিডিওগ্রাফি ও স্কেচ তৈরি করছেন। পাশের এলাকারও ভিডিওগ্রাফি করা হচ্ছে। শুভেন্দুর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীকে (Debendu Adhikary) সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান গোয়েন্দারা। রেকর্ড করা হচ্ছে প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের বয়ানও।

উল্লেখ্য, এর আগে তদন্তে নেমে গত পরশুও তমলুকের জেলা পুলিশ লাইনে গিয়েছিলেন CID দল। সেখানে শুভব্রতর তৎকালীন সহকর্মী ১১ জনকে আলাদা আলাদা করে দীর্ঘ ৭ ঘন্টার ম্যারাথন জেরা করেন গোয়েন্দারা।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...