Saturday, April 4, 2026

‘মোদি সব বেচে দিয়ে ঠিক করছেন’, গেরুয়া- নজরে আসার মরিয়া চেষ্টা তথাগতের

Date:

Share post:

শীর্ষ-গেরুয়া স্তরের নেকনজরে আসার মরিয়া চেষ্টায় নেমেছেন ট্যুইট-বিপ্লবী তথাগত রায়৷

শনিবার এক ট্যুইটে তিনি লিখেছেন, “মোদি সব বেচে দিচ্ছে”, এই হাউহাউ কান্না বেশ কিছুদিন শুনছি। এখন বলা দরকার, ঠিক করছেন মোদি।”

মোদির স্বঘোষিত আইনজীবী সেজে তথাগত বলেছেন, “সরকারের কাজ নয় ব্যবসা করা। সোভিয়েতের নকল করে এই করতে গিয়ে ১৯৯১ সালে আমরা দেউলিয়া হয়েছিলাম। সোভিয়েত তো উঠেই গেল, চিন দেঙ জিয়াও পিংয়ের প্রদর্শিত পথে পুরোপুরি বেসরকারি ব্যবসার নীতি নিয়েছে।“

আরও পড়ুন:কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবার বেশি দামে কিনতে হবে কেন্দ্রকে

এই ট্যুইটের কমেন্টে বিস্তর কটু কথা শুনেছেন তথাগত৷ একজন লিখেছেন, “আপনার পুরনো কর্মস্থল মেট্রোরেল বেচার দাবি আগে কোনওদিন করেছিলেন, বিশেষত যখন চাকরি করতেন। আজ পেনশন পেতেন না। হেব্বি মজা হত। নিজে সব নিংড়ে নিয়ে, এখন সরকারি সম্পত্তি বেচে দেওয়া সমর্থন করছেন। আপনি লোকটা দ্বিচারিতাই ভরা, একজন সুবিধাবাদী।” আর একজন লিখেছেন, “এলআইসি বিক্রির প্রক্রিয়া শুরু, মোদি জমানায় সব সম্ভব,যোগ্য প্রধানমন্ত্রী এবার না দেশটাকেই বেচে দেন৷”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...