Wednesday, June 3, 2026

আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজারের বেশি

Date:

Share post:

আজ পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনা অতিমারি পরিস্থিতিতে প্রায় ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী সশরীরে হাজির থাকবেন পরীক্ষা কেন্দ্রগুলিতে।

আজ, শনিবার দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে পেপার ওয়ান ম্যাথমেটিক্স পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ে দুপুর ২টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে। মোট ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল, বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষা করানোর চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ জুলাই। এরপর তার পিছিয়ে পরীক্ষার দিন ঠিক হয় ১৭ জুলাই।

আরও পড়ুন :“শূন্য” বামেরা আরও বেকায়দায়, অনুব্রতর হাতধরে এবার তৃণমূলে CPM জেলা সম্পাদকের ছেলে 

আজ রাজ্যে জয়েন এন্ট্রান্স পরীক্ষার জন্য রেল ও মেট্রোর স্টাফ স্পেশালে মিলবে ছাড়। থাকবে পর্যাপ্ত বাস পরিষেবা, জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড দেখালেই টিকিট দেওয়া হবে। পরীক্ষার্থীর সঙ্গে যেতে পারবেন অভিভাবকরাও। মেট্রোর ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকছে। তবে পরীক্ষার্থীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে।

চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হবে ১৪ অগাস্টের মধ্যে। বোর্ড জানিয়েছে, ৩ দফায় কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

 

Related articles

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...