Monday, June 8, 2026

“শূন্য” বামেরা আরও বেকায়দায়, অনুব্রতর হাতধরে এবার তৃণমূলে CPM জেলা সম্পাদকের ছেলে

Date:

Share post:

রাজ্যে “শূন্য” হয়ে যাওয়ার পরও বামেদের থুড়ি সিপিএমের রক্তক্ষরণ অব্যাহত। ফের বামেদের ঘরে হানা তৃণমূলের। এবার বীরভূম জেলা সিপিআইএম সম্পাদকের ছেলে যোগ দিল তৃণমূলে। শুক্রবার বিকালে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেইসঙ্গে তাকে আগামীদিনে জেলা নেতৃত্বে নিয়ে আসার কথা ঘোষণা করা হল।

শুক্রবার, বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সিপিআইএম জেলা সম্পাদক ও প্রাক্তন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদা যোগ দেন তৃণমূলে কংগ্রেসে। ধান্যসড়া গ্রামের বাসিন্দা, পেশায় প্রাথমিক শিক্ষক, সুবক্তা ও সমাজসেবী হিসাবেই এলাকায় পরিচিত বুদ্ধদেব।

আরও পড়ুন- শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফের হাসপাতালে সাধন পাণ্ডে

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...