Saturday, June 20, 2026

অভিনেতা মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Date:

Share post:

বাংলা নাটকে আইনজীবিদের হেয় করার অভিযোগ মোশাররফ করিমসহ চারজন অভিনেতা ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন এক আইনজীবী। রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে ওই মামলাটি করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হোসাইনী।

‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয় প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়। বাকি অভিযুক্ত অন্যরা হলেন-অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান। এছাড়া বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বলেন, ‘হাই প্রেসার-২ নাটকে আমার পেশাকে কটাক্ষ করা হয়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে আমি মামলাটি করি। আমাদের উপস্থাপিত প্রমাণাধির সত্যতা যাচাই করে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি গ্রহণ করেন।’ এদিকে, শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, কুমিল্লাকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- কোচবিহারের তৃণমূল সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলি!

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...