Wednesday, June 24, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে ৭ উইকেটে জয় ভারতের, ম‍্যাচের সেরা পৃথ্বী শাহ

Date:

Share post:

শ্রীলঙ্কার ( srilanka)বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জিতল ভারতীয় দল( india team)। এদিন শিখর ধাওয়ানের( shikhar dhawan) নেতৃত্বে লঙ্কানদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় টিম ইন্ডিয়ার। ম‍্যাচের সেরা পৃথ্বী শাহ( prithvi shah)।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক সনাকা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভাল করেই শ্রীলঙ্কার ওপেনিং জুটি। ৩৩ রান করেন অবিষ্কা। ২৭ রান করেন এম ভানুকা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রান করেন সনাকা। ৩৯ রান করেন তিনি। ৩৮ রান করেন অসালাঙ্কা। ভারতের দুরন্ত বোলিং করেন কুলচা জুটি। ২ টি করে উইকেট নেন দিপক চাহার, কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন পান্ডিয়া ব্রার্দাস।

জবাবে ব‍্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত শুরু করেন ওপেনার জুটি পৃথ্বী শাহ এবং শিখর ধাওয়ান। ৪৩ রান করেন শাহ। ৮৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ধাওয়ান। এদিন একদিনের ক্রিকেটে ৬০০০ রানের গণ্ডিও পার করেন তিনি। এদিকে অভিষেক ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং ইশান কিষাণের। ৫৯ রান করেন তিনি। ৩১ রান করেন সূর্যকুমার যাদব। ২৬ রান করেন মণিশ পান্ডে। ১৩ ওভার ২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। লঙ্কানদের হয়ে দুটি উইকেট নেন ধনঞ্জয় ডি সিলভা। একটি উইকেট নেন সান্দাকান।

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ধাওয়ান, অভিষেক ম‍্যাচে অর্ধশতরান করলেন ইশান কিষাণ

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...