Wednesday, June 24, 2026

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ধাওয়ান, অভিষেক ম‍্যাচে অর্ধশতরান করলেন ইশান কিষাণ

Date:

Share post:

শ্রীলঙ্কার( Srilankar) বিরুদ্ধে মাঠে নামে রেকর্ড গড়লেন শিখর ধাওয়ান( shikhar dhawan)। একদিনের ক্রিকেটে ৬০০০ রান করে ফেললেন গব্বর। এক্ষেত্রে টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে( sourav ganguly)।

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। এখানেই রেকর্ড গড়লেন ধাওয়ান। ৬০০০ রান করতে ধাওয়ানের বাকি ছিল মাত্র ২৩ রান। লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নেমেই তা পূরণ করে দেন তিনি। ১৪০ ম‍্যাচ খেলে এই রেকর্ড গড়লেন গব্বর। সেখানে ১৪৭টি একদিনের ম‍্যাচে খেলে ৬০০০ রান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিকে বর্তমানে ভারতের হয়ে দ্রুততম ছয় হাজার রান গড়ার রেকর্ড রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। মাত্র ১৩৬ ইনিংস খেলে এই নজির গড়েছেন বিরাট।

এদিকে অভিষেক ম‍্যাচে মাঠে নেমে অর্ধশতরান করলেন ইশান কিষাণ। ৪২ বলে ৫৯ রান করেন তিনি।

আরও পড়ুন:চোটের কারণে প্রথম ম‍্যাচে নামতে পারলেন না সঞ্জু স‍্যামসন, ছিটকে যেতে পারেন সিরিজ থেকেও

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...