Wednesday, June 3, 2026

উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথকে সরিয়ে সিলেবাসে যোগী-রামদেব! বিজেপিকে তুলোধনা সায়নীর

Date:

Share post:

যোগী (Yogi Adityonath) রাজ্য উত্তর প্রদেশে শিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি (UP Syllabus) থেকে বাদ পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখা বিখ্যাত গল্প “দ্য হোম কামিং’’ (ছুটি গল্পের ইংরেজি তরজমা) বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে। শুধু রবীন্দ্রনাথ নয়, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণণ, আর কে নারায়ণনের লেখা উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে। সেই জায়গায় পাঠ্যবইতে যুক্ত হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ও বাবা রামদেবের (Baba Ramdev) লেখা। এই প্রসঙ্গে বিজেপিকে ফের একহাত নিলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল (TMC) সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni ghosh)। টুইট করে বিজেপিকে কড়া আক্রমণ করেছেন অভিনেত্রী।

এই ঘটনার তীব্র প্রতিবাদ করে টুইটে তৃণমূলের যুবমোর্চার সভাপতি লেখেন– This is BJP, couldn’t take in their rejection by the people of Bengal so now going on to omitting Tagore from UP school text. Vindictive, disrespectful and notorious. I Pity UPites who lost a genuine Gurudev to these fabricated babajis & yogijis! #UtterShame

নয়া পাঠ্যক্রম অনুযায়ী, দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে রামদেব এবং যোগী আদিত্যনাথের বই রাজ্য সরকার পরিচালিত চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ে দর্শনের সিলেবাসের অংশ হবে। রামদেবের ‘’যোগ চিকিৎসা রহস্য’’, যা অসুস্থতা নিরাময়ের ক্ষেত্রে যোগের উপযোগিতা নিয়ে লেখা এবং আদিত্যনাথের ‘’হঠযোগা স্বরূপ এবং সাধনা’’ সিলেবাসে ঢুকেছে। কয়েকদিনের মধ্যেই নতুন সিলেবাস অনলাইনে আপলোড করা হবে বলে খবর।

আরও পড়ুন- অনলাইনে কেনা ৮০০ টাকার পোশাক ফেরত দিতে গিয়ে উধাও ৬৫ হাজার টাকা!

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...