Saturday, April 4, 2026

অধীর গড়ে কংগ্রেসে ব্যাপক ধস, দলে দলে যোগ তৃণমূলে

Date:

Share post:

বাম (Left front) ও আব্বাসের দল ISF-এর সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে (West.Bengal Assembly Election) লড়েছিল রাজ্যের ক্ষয়িষ্ণু শক্তি কংগ্রেস (Congress)। এবং ফল যা হওয়ার তাই হয়েছে। স্বাধীনতার পর থেকে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের কোনও সদস্য নেই। ভোটের আগে শিবরাত্রির সলতের মতো জ্বলতে থাকা মুর্শিদাবাদ (Murshidabad) তথা বহরমপুরেও (Baharampur) গো-হারা কংগ্রেস।

 

এবার সেই অধীর চৌধুরির (Adhir Chowdhury) গড় বহরমপুরে কংগ্রেসে বড়সড় ভাঙন। প্রদেশ কংগ্রেস সভাপতির খাসতালুক বলে পরিচিত বহরমপুরে কংগ্রেসের হাত ছেড়ে নেতা-কর্মীরা যোগ দিলেন ঘাসফুল শিবিরে। টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করলেন বহরমপুর টাউন কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র সাহা ও প্রাক্তন বহরমপুর (পূর্ব ) ব্লক কংগ্রেসের সভাপতি আশিস দে। বহরমপুর গ্রান্ট হল ময়দানে কার্তিক চন্দ্র সাহা ও আশীষ দের নেতৃত্বে নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের হাত থেকে শাসক দলের দলীয় পতাকা তুলে নেন কয়েকশো কংগ্রেস নেতা-কর্মী। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক দাস, বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আইজুদ্দিন মণ্ডল সহ অন্যান্য তৃণমূল নেতা ও কর্মী সমর্থকরা।

 

অধীর চৌধুরী-মনোজ চক্রবর্তীদের মুখে কার্যত ঝামা ঘষে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপালবাবু বলেন, ”যাঁদের নিয়ে কংগ্রেস এতদিন অহংকার করত, যাঁদের দৌলতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী বহরমপুরে জিতেছিল, সেই সমস্ত নেতাদের অধীর চৌধুরিরা সম্মান, মর্যাদা দেয়নি। তাঁরা সকলেই বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল মানুষের জন্য কাজ করার পক্ষে আদর্শ। তাই মানুষের উন্নয়নের স্বার্থেই সকলে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।”

 

একইসঙ্গেই নাড়ুগোপালবাবু কটাক্ষের সুরে বলেন, মুর্শিদাবাদ ও বহরমপুরে কংগ্রেস দলটাই উঠে যাবে। এরপর থেকে বহরমপুরের শুধুমাত্র কংগ্রেস পার্টি অফিস পড়ে থাকবে। সেখানে বসার জন্য কোনও কংগ্রেস কর্মী সমর্থক থাকবে না। অধীর চৌধুরী একাই ঝান্ডা ধরে বসে থাকবেন।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...